ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

বিএনপিতে যোগ দেওয়া নেতারা এখনো নিয়মিত যোগাযোগ রাখছেন

আলগী-হামিরদীর আন্দোলনে সাড়ে ১৩ লাখ টাকা দেন নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 23

ফরিদপুরের হামিরদী ও আলগী ইউনিয়ন কর্তন বিরোধী আন্দোলনে বিপুল অর্থ ব্যয়ের কথা স্বীকার করেছেন নিক্সন চৌধুরী। সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বরের সাথে ফাঁস হওয়া ফোনালাপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। -অগ্নিপ্রহর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলতে বিপুল অর্থ বিনিয়োগের কথা স্বীকার করেছেন ওই আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার মাতুব্বরের সাথে এক ফোনালাপের রেকর্ড ফাঁস হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। রোববার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে নিক্সন চৌধুরী দাবি করেন, বিএনপিতে যোগদান করা অনেক নেতা এখনো তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ফোনালাপে নিক্সন চৌধুরী দেলোয়ার মাতুব্বরকে বলেন, “হামিরদী ও আলগী ইউনিয়নকে কেটে নগরকান্দায় নেওয়ার বিপক্ষে আন্দোলন করতে জনগণ রাস্তায় নেমে আসছে। সেই আন্দোলনে আমি সর্বোচ্চ টাকা-পয়সা দিছি। আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, কোর্টে গেছি। সবকিছুতে আমি পার্টিসিপেট করছি। এই বিপদের সময় আমি সাড়ে ১৩ লাখ টাকা খরচ করছি।”

আন্দোলনের সময় দেলোয়ার চেয়ারম্যান জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ায় নিক্সন চৌধুরী তাকে ভর্ৎসনা করেন। উল্লেখ্য, নিক্সন চৌধুরীর এক সময়ের ঘনিষ্ঠ অনুসারী হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর ও বর্তমান চেয়ারম্যান খোকন মিয়া সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন।

নিক্সন চৌধুরীকে ফোনালাপে বলতে শোনা যায়, “আজকে আজিমনগরের শাহজাহান চেয়ারম্যান কার সাথে উনি কি জানে? উনিতো মনে করতেছে যে শাহজাহান ভাই জীবন দিয়ে দিচ্ছে! খোকন চেয়ারম্যান এতো কিছু বললো, সেই খোকন চেয়ারম্যান আজকে বাবুলের (শহিদুল ইসলাম বাবুল) সাথে কাজ করতেছে না?”

জবাবে দেলোয়ার হোসেন নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, “ভাই, সবকিছুই আপনার। এখন আমি সবকিছু আপনার ওপর ছাইড়া দিলাম। নিজের একটা সেফটি তো দরকার।” নিক্সন চৌধুরী তাকে আশ্বস্ত করে বলেন, “আপনি সেফটির জন্য গেছেন, আমি কি আপনার ক্ষতি চাবো?”

প্রসঙ্গক্রমে, গত ৪ সেপ্টেম্বর আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে, যেখানে নিক্সন চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়। পরবর্তীতে হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেয়।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা এখনো নিয়মিত যোগাযোগ রাখছেন

আলগী-হামিরদীর আন্দোলনে সাড়ে ১৩ লাখ টাকা দেন নিক্সন চৌধুরী

আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬