ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে ‘স্রষ্টার মৃত্যু’ গ্রন্থে ধর্ম অবমাননার অপরাধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 39

ছবি- অগ্নিপ্রহর

ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে পুস্তক লেখক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদালতে। গত ২৯ জানুয়ারি চরভদ্রাসনের সালাম খান বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলা নং- চরভদ্রাসন সি.আর- ১৯/২৬।

আদালত মামলা আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

এ মামলায় আসামী করা হয়েছে সাভার ব্যাংক কলোনির বাসিন্দা মোহাম্মদ আমির হোসেন ও কারওয়ান বাজারের সব্যসাচী প্রকাশনার স্বত্ত্বাধিকারী  শতাব্দী ভব নামে দুইজনকে।

মামলার আরজিতে বাদী বলেন, আমীর হোসেন রচিত ও সব্যসাচী প্রকাশনা থেকে প্রকাশিত ‘স্রষ্টার মৃত্যু’ নামে একটি বইয়ে ধর্ম অবমাননা করে বিভিন্ন লেখা দেখতে পান।েউল্লেখিত বইয়ের বিভিন্ন অংশে ইসলাম ধর্ম, পবিত্র ধর্মগ্রন্থ, মহান স্রষ্টা ও মানবজাতির সৃষ্টি সম্মন্ধে কোরআনের বর্ণনার কঠোর অবমাননা করা হয়েছে। এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ইসলাম প্রিয় তৌহিদী জনতার ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত করা হয়েছে।

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহেদি হাসান টিটু  মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯৫(ক)/২৯৮/৩৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফরিদপুর সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Tags

ফরিদপুরে ‘স্রষ্টার মৃত্যু’ গ্রন্থে ধর্ম অবমাননার অপরাধে মামলা

আপডেট সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬