Bangladesh ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo সচিব পদে পদোন্নতি পেলেন মোঃ ফজলুর রহমান Logo বোনকে হারানোর বেদনা পেরিয়ে তাহসিনের মুখে হাসি: প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ Logo রাজপথে রিকশাচালকদের বিক্ষোভ ‌: দাবি রিকশাস্ট্যান্ড দখলমুক্তর Logo রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ Logo জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জেলা ছাত্রদল Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ
তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 203

গত রোববার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেয়ে সকাল ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৭ টা থেকে শুরু হয় এই সংঘর্ষ। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ পৌছে ১০টার দিকে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খাঁন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এদের মধ্যে তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন মফিজ তালুকদার এবং খাঁন গ্রুপের নেতৃত্ব দেন কবির খাঁ। তালুকদার গ্রুপের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের খাঁন গ্রুপের মৃত ছরোয়ার খাঁর ছেলে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত রোববার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
এরপর আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়৷
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেয়ে সকাল ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এবিষয়ে তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউর রহমান জানান, সকালে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশে খবর দিই। পরবর্তীতে কয়েকজন ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ থামাতে পারি। বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগ

শেয়ার করুন

তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর-লুটপাট

আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬