Bangladesh ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ

কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ফরিদপুরের কানাইপুরে হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসা. ফরিদা বেগম (পলাতক), ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ফরিদা বেগম পলাতক রয়েছেন। পরে উপস্থিত তিন আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেতে স্থানীয়রা কাজ করার সময় দুর্গন্ধ পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তাবন্দী অবস্থায় হাসান শেখের মৃতদেহ উদ্ধার করে। নিহত হাসান শেখ ঝাউখোলা গ্রামের ইমাম উদ্দিন শেখের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এ মামলার সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আজিজুর রহমান বিকু বলেন, মামলায় এজাহারভুক্ত ৬ আসামির মধ্যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের সাজা প্রদান করেছেন। আসামিরা ইতোমধ্যে হাজতি বন্দি হিসেবে যতদিন কারাভোগ করেছেন, সেই দিনগুলো তাদের সাজাভোগ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ

কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬