০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 71

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা ব্রিজ পর্যন্ত এ খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। খাল খননের কাজ উদ্বোধন শেষে জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দিয়েছেন। মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করেছেন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু করে দিয়েছে সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, সারা দেশে একযোগে ৫৪ জেলায় খাল খনন শুরু হয়েছে। প্রথমেই আমার ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। এ খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময়পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি তানজিমুল হাসান কায়েস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুর- ৪ আসনে প্রাথমিকভাবে ৪টি খাল নতুন করে খননের জন্য অনুমোদিত হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬