ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে ৩টি আসনে বিএনপি, একটিতে জামাত জয়ী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 36

ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে এসব তথ্য। এদের মধ্যে ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো: ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনে বিএনপির  প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।

বেসরকারীভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো: ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ টি।

ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২০ হাজার ৯শ ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলঅনা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯শ’ ৫৬ ভোট। ৩২ হাজার ৯শ’ ৫৩ ভোট বেশি পেয়ে শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন এ আসনে।

ফরিদপুর-৩ আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৫২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে রিপোর্ট লেখা পর্যন্ত। এতে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬  ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়ঢাতের অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। ২৫ হাজার ৩শত ৯৭ বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন  পেয়েছেন  ৭১ হাজার ১৫৭ ভোট। ৫১ হাজার ৩শত ২৩ ভোট বেশি পেয়ে এ আসনে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।

Tags

ফরিদপুরে ৩টি আসনে বিএনপি, একটিতে জামাত জয়ী

আপডেট সময় : ১২:৪৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬