০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী বাবুলের অভিযোগ

নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 82

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ভোটে জেতার জন্য নয়, বরং নির্বাচন বানচাল করতে কাজ করছেন। আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নিক্সন চৌধুরীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কালো টাকা ছড়িয়ে এবং অস্ত্রের মহড়া দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদরপুরের কাঠপট্টিস্থ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল এ অভিযোগ করেন। এসময় তিনি প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহণের জন্য নিকট জোর দাবি জানিয়ে বলেন, অন্যথায় কিছু হলে এর দায়ভার আমরা নিবো না।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, এ আসনে নিক্সন চৌধুরী একাধিকবার এমপি ছিলেন। তাঁর অনেক লোকও রয়েছেন। যাদের নিয়ে নির্বাচন বানচাল করার জন্য নিক্সন চৌধুরী একাধিকবার জুম মিটিং, গ্রুপ মিটিং করেছেন। তাঁর কাছে প্রচুর কালো টাকা রয়েছে। সেই কালো টাকা ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করছেন। এই অবস্থার নিরসন না হলে হানাহানির রাজনীতির অবসান হবেনা। ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করবেন।

বাবুল বলেন, নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল সহ কয়েকজনের সহযোগিতায় রাতের অন্ধকারে গাড়ি বহর নিয়ে এলাকায় কালো টাকা ছড়াচ্ছে মুজাহিদ বেগ। তাঁর ভাই পান্না বেগ ও সজিব বেগ প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন উল্লেখ করে বাবুল বলেন, এখানে তেমন কোন সহিংসতা হয়নি। সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যার একমাত্র উদ্দেশ্য হলো- নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বানচাল করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো।

এছাড়া মুজাহিদ বেগ ওই সংবাদ সম্মেলনে এবারের নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হিসেবে আখ্যায়িত করে ‘২৪ সালের ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত আন্দোলনগুলোর সময় নিক্সন চৌধুরী যেসব অপকর্ম করেছিল, এখনও মুজাহিদ বেগকে সহায়তা করে ঠিক সেই একই পথে হাঁটছেন। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয়-ভীতি দেখানো হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিও সহ গণমাধ্যমেও এসেছে। যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন, তিনিই অন্যদের আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ করছেন!

এসময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল আমীন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকার, জেলা কৃষকদের সেক্রেটারি মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ

শেয়ার করুন

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী বাবুলের অভিযোগ

নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

আপডেট সময় : ০১:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬