Bangladesh ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থামিয়ে তাণ্ডব

২৪ ঘন্টায়ও খোঁজ মিলেনি গুলিবর্ষণকারী যুবকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 81

মহাসড়কে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে সামান্য তর্কবিতর্ক। আর তাতেই মেজাজ হারিয়ে প্রকাশ্য দিবালোকে (রাতে) অস্ত্র উঁচিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলেন এক যুবক! ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার ঠিক সামনের এই ঘটনামুক্ত তাণ্ডবে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত দুইজন। ঘটনার পর পিস্তল উঁচিয়ে গুলি ছোঁড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যুবকটির পরিচয় নিশ্চিত বা তার সন্ধান পাওয়ার ব্যাপারে কোন তথ্য জানা যায়নি। এর অঅগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থমথমে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার নিয়ে এক যুবক ও এক যুবতী চা খাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থামেন। গাড়িটি মূল সড়কে ঝুঁকিপূর্ণভাবে পার্কিং করা দেখে স্থানীয় পথচারীরা তাকে গাড়িটি একটু পাশে সরিয়ে রাখতে অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি দৌড়ে গাড়িতে গিয়ে পিস্তল বের করেন এবং জনসমক্ষে পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

বিকট শব্দ ও গুলির আওয়াজে চারপাশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয়রা আত্মরক্ষার্থে ছোটাছুটি করতে গেলে অন্তত দুইজন আহত হন। গুলি ছোঁড়ার পর গাড়ি নিয়ে দ্রুত খুলনার দিকে সটকে পড়েন ওই যুবক। পালিয়ে যাওয়ার সময় নিজেকে ‘গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে’ বলে হুমকি দিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে মঙ্গলবার রাত ১০টার দিকে ভাঙ্গা থানার বর্তমান ওসিকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, “ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থামিয়ে তাণ্ডব

২৪ ঘন্টায়ও খোঁজ মিলেনি গুলিবর্ষণকারী যুবকের

আপডেট সময় : ১০:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬