Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
‘আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর উদ্যোগে

হাজীদের ‘আমল সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 67

সরকার অনুমোদিত ফরিদপুরের একমাত্র হজ ও ওমরাহ এজেন্সি ‘আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর উদ্যোগে হাজীদের নিয়ে ‘আমল সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভা, পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় শহরের ঐতিহ্যবাহী অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি বছরের অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজীরা অংশ নেন, যা এক পর্যায়ে এক আনন্দঘন পুনর্মিলনীতে রূপ নেয়। সকাল ৯টা থেকে হাজীরা হলে উপস্থিত হতে শুরু করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন। পবিত্র কোরআন তিলওয়াত ও নাত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ঢাকা জোনের কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মনিরুল ইসলাম মোল্যা। তিনি অংশগ্রহণকারী হাজীদের হজ-পরবর্তী আমল ধরে রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি ভুয়া হজ এজেন্সির প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফরিদপুরের দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা হাজীদের হজ-পরবর্তী আমল হেফাজত ও দৈনন্দিন জীবনে তা বাস্তবায়নে কুরআন-হাদিসের আলোকে আলোকপাত করেন।

অনুষ্ঠানটি থেকে ২০২৭ সালের হজের জন্য নতুন তিনটি প্যাকেজ (বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী প্যাকেজ) ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব প্যাকেজের প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধনের কাজ চলছে, যা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

উল্লেখ্য, ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুনাম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অভিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে।

‘আরএসএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর উদ্যোগে

হাজীদের ‘আমল সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক সভা

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬