Bangladesh ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শোক সংবাদ : মো: আক্তার হোসেন (৮১)

সাংবাদিক ইব্রাহিম হোসাইনের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 123

দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো. আক্তার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার কুমারনগর চন্দ্রনা কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর চন্দ্রনা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তার মৃত্যুতে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এদিকে মো. আক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহীন এবং সম্পাদক মো: হারুন আনসারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সংবাদ : মো: আক্তার হোসেন (৮১)

সাংবাদিক ইব্রাহিম হোসাইনের পিতার ইন্তেকাল

আপডেট সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬