বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নূর মোহাম্মদের ৫ম মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 35
ফরিদপুরের বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নূর মোহাম্মদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১০ জুলাই তিনি ইন্তেকাল করেন।
অধ্যক্ষ নূর মোহাম্মাদ ঝিনাইদহ সদরের অত্যন্ত জনপ্রিয় একজন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। ফরিদপুর থেকে তিনি এরপর ঝিনাইদহ চলে যাওয়ার পর সেখানে একবার নির্বাচন করে ঝিনাইদহ সদরের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া একটি প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতাও করেন।
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউট প্রতিষ্ঠার পর তাঁরই হাতে গড়ে উঠে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর পড়ালেখা ও শারিরীক কুচকাওয়াজেও শিক্ষা প্রতিষ্ঠানটির পারফর্ম্যান্স নজর কাড়ে। ১ি৯৮২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শহরের প্রথম কিন্ডারগার্ডেন হিসেবে যাত্রা শুরু করে। স্কুলটি ফরিদপুর শহরে প্রথম ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থার সূচনা করে এবং অল্প কয়েকবছরের জন্য একটি আবাসিক ব্যবস্থাও চালু করেছিলো। এখানকার মানসম্পন্ন পড়াশুনা এবং দৈনন্দিন জীবনযাপনের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও শিক্ষকদের তদারকির বিষয়টি অভিভাবকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়। যার কৃতিত্বের অধিকারীদের অগ্রণী সারিতে ছিলেন প্রিন্সিপাল নূর মোহাম্মদ।















