বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- আপডেট সময় : ০১:২৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 164
ফরিদপুর-ঢাকা মহাসড়কের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর (২৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাতুব্বর চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল মাতুব্বর একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে। তারা উভয়েই ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের বাসিন্দা।
















