সর্বশেষ সংবাদ ::
অ্যাডভোকেট এসএম শফিউল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 47
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দীর্ঘদিনের সাবেক সভাপতি, সাবেক জিপি অ্যাডভোকেট মরহুম এসএম শফিউল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি ফরিদপুর জেলার জজ আদালতে দেওয়ানি মামলা পরিচালনায় সর্বোচ্চ খ্যাতি অর্জন করতে সক্ষম হন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম ভূপতি সৈয়দ আবু হাসান বাদশাহ মিয়ার জ্যেষ্ঠ সন্তান মরহুম এসএম শফিউল আলম পূর্ব খাবাসপুর লঞ্চঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।










