০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 49

ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের নুরুদ্দিন সরদারকান্দী বাজারে এই সেমি-পাকা ইউপি ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এর আগে সেখানে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাসির সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার মুন্নী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিরা।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, নারিকেলবাড়িয়া একটি অবহেলিত ইউনিয়ন। এখানে দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এছাড়া মাদক নির্মূলে যৌথ অভিযান পরিচালনা এবং গোরস্থানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইউপি চেয়ারম্যান নাসির সরদার বলেন, ২০১৯ সালে নারিকেলবাড়িয়া ইউনিয়নে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর এ পর্যন্ত তিনবার ক্যাবল বিকল হয়ে যায়। দুর্গম এই চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নতমানের সাবমেরিন ক্যাবল স্থাপন প্রয়োজন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক বিদ্যালয় ও বাজারসংলগ্ন এলাকায় বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

শেয়ার করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১০:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬