০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি
ফরিদপুরে বাফার গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানুষ যেনো ধানের শীষের প্রতি বিরুপ না হয় – নায়াব ইউসুফ এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 53

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, বিএনপি সরকার গঠনের পর গত তিন মাসে আমরা যেই কাজ করেছি, তা আগে কখনোই আপনারা দেখেন নাই। আপনাদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আপনারা কিসে ভালো থাকেন, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমাদের ক্ষমতাটা হলো আপনাদের সেবা দেওয়ার মাধ্যমে। তিনি বলেন, গত নির্বাচনে আমি জিতেছি এটা বলবো না। কারণ রেজাল্টটা আমার মনমতো হয় নাই। যতো ভোট ধানের শীষের পাওয়ার কথা ছিলো, ততো ভোটতো আমরা পাই নাই। এই ভোট বাড়াতে হবে। এমন কোন কাজে যাবেনা, মানুষ যেনো আপনাদের উপর রাগ করে ধানের শীষের প্রতি বিরুপ না হয়।

সোমবার (৮ জুন) দুপুরে ফরিদপুরের ধলার মোড়ের পাশে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম , সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি ‌বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস তরুণ, সহ বিসিআইসি এর কর্মকর্তা কর্মচারী, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরো সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। তিনি বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। ফরিদপুর অংশে প্রায় ১০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি গুদামের মাধ্যমে দেশের কৃষিখাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মিত হচ্ছে।

শেয়ার করুন

ফরিদপুরে বাফার গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানুষ যেনো ধানের শীষের প্রতি বিরুপ না হয় – নায়াব ইউসুফ এমপি

আপডেট সময় : ১০:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬