ধর্ষকের বিচার দাবিতে ধর্ষিতার পক্ষে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 46
“ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করতে হবে”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সামনে ‘ধর্ষণ আইন সংস্কার জোট’ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণ আইন সংস্কার জোটের সেক্রেটারিয়েটের দায়িত্ব পালন করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
মানববন্ধনে জোটের সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু।
এ সময় ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন “দেশজুড়ে আলোচিত ‘রামিসা ধর্ষণ ও হত্যা মামলার’ দ্রুত বিচার সম্পন্ন হওয়া এবং এরই সাথে এর রায় সকলের মাঝে স্বস্তি এনেছে। নারী ও শিশুর প্রতি সহিংসতার অন্যান্য ঝুলে থাকা মামলাগুলোও যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হয় এ ব্যাপারেও সর্বোচ্চ গুরুত্বারোপ কর উচিত।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, এনটিভির ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাস।
বক্তারা বলেন, অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন অনেকাংশে কমে আসবে। তাই আইনি জটিলতা দূর করে সকল সহিংসতার মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।















