০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি
সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন

সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 31

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব। আমরা সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নিজ সংসদীয় অঞ্চল ফরিদপুর-২ এ সালথা প্রেসক্লাব ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাংবাদিকদের মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার হাতে গড়া দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিগত দিনে যারা শত অত্যাচার-নির্যাতনের মুখেও সত্য প্রকাশে পিছপা হননি, তাদের অবশ্যই স্মরণে রাখতে হবে। তাঁরা যদি সঠিক সংবাদ প্রকাশ না করতেন, তাহলে মানুষ জানতোই না স্বৈরাচারের কবলে মানুষ কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে।

এসময় সাংবাদিকতাকে অত্যন্ত দায়িত্বশীল পেশা উল্লেখ করে তিনি বলেন, অনেকে ভুল তথ্য প্রকাশ করেন। এআই ব্যবহার করে প্রপাগাণ্ডা প্রচার হচ্ছে। এর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার রয়েছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন  করেন এবং মোনাজাতে শরিক হন। পরে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

শেয়ার করুন

সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন

সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬