০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি

প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 43

ছাগল কেনার কথা বলে ফোন করে এক খাসি ক্রেতাকে বাড়িতে ডেকে নির্যাতন চালিয়ে তার নিকট থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে মহিলারা নির্যাতন চালিয়ে এই টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত ওই যুবককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার খাসি ব্যবসায়ী আল আমিন (২৪) নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের সোবহান মোল্লার ছেলে। এ ঘটনায় সোবহান মোল্লা বাদী হয়ে গত বুধবার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে অপরপক্ষের দাবি, আল আমীন একটি সংঘবদ্ধ মলম পার্টির সাথে জড়িত। ক’দিন আগে তাদের এক নিকটজনের থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই ঘটনা জানতেই তাকে ডেকে আনা হয়েছিল। তবে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।

ফমেক হাসপাতালে ভর্তি আল আমীন বলেন, গত মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দু’টি ছাগল বিক্রির জন্য শাকপালদিয়া গ্রাম থেকে তাঁকে ফোন করে ডেকে নেয়। তারপর দু’জন মহিলা তাঁকে চেয়ারে বেধে নির্যাতন চালায়। এসময় সে ওই মহিলাদের বলে, “মেরেই তো ফেলবেন, তার আগে একটু পানি খাওয়ান।” এসময় ঘর থেকে গামছা এনে তার গলায় পেঁচিয়ে তার শ্বাসরোধের চেষ্টা করে তারা। এসময় সেখানে আশেপাশের আরো বেশ কয়েকজন মহিলা ও পুরুষেরা চলে আসেন। পরে তারা তার বাড়িতে ফোন করে তাকে আটকে রাখার কথা জানায়। এরপর পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় শাকপালদিয়া গ্রামের মুকুল (২৬), মজিদ ফকির (৫৬) ও ছালাম ফকির (৬০) সহ আরো চার পাঁচজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত আল আমীন বর্তমানে ফমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে গেলে ওই অভিযুক্ত ওই পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। কথা প্রসঙ্গে ওই বাড়ির মহিলারা জানান, কয়েকদিন আগে সালথা সদর বাজারের পশু হাটায় বাদশা নামে তাদের এক স্বজন গরু কিনতে যান। এসময় একজন বয়স্ক ব্যক্তি বাদশাকে নেশাজাতীয় কিছু খাইয়ে প্রতারকেরা তার নিকট থেকে গরু কেনার এক লাখ টাকা হাতিয়ে নিয়েছিলো। এই ঘটনার সময় আল আমীন সেখানে উপস্থিত ছিলেন বলে পরে বাদশা তাদের জানিয়েছেন। সেই ভিত্তিতেই আল আমিনকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে। তবে তাকে নির্যাতন বা তার নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

আল আমীনের মা লিমা নাজনিন বলেন, আমার ছেলে মাত্র তিনমাস হলো বিয়ে করেছে। সে একজন সহজসরল ছেলে। হাটে হাটে খাসি কিনে ব্যবসা করে। তাকে অন্যায়ভাবে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ

আপডেট সময় : ০৪:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬