০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা ফরিদপুরে শিকারি সাংবাদিকতার তদন্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন স্মারকলিপি

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 38

খুলনায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৮ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাত অস্ত্রধারী আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এছাড়া আগে থেকেই তার একটি পা উরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, নিহত আজিজুলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডি’র বিশেষজ্ঞ টিম এসে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬