Bangladesh ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 140

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন ও পাযরা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। এটা নারীদের জন্য বিশাল এক সুবর্ণ সুযোগ।

তিনি বলেন, দেশের অর্ধেক নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা গেলে দেশ অনেক এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নারীদেরকে ক্ষমতায়ন করার ব্যবস্থা নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬