০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফাতেহা শরীফে যোগ দিতে পার্বতীপুর থেকে আটরশীতে এলো বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 32

ফরিদপুরের সদরপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষ্যে উত্তরবঙ্গের দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন থেকে ফরিদপুরে এসে পৌছেছে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ ট্রেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি পুকুরিয়া রেলস্টেশনে এসে পৌছে। এরআগে প্রতি বছরের মতো এবারেও কয়েক হাজার যাত্রী নিয়ে বুধবার রাত ১০ টার দিকে এই বিশেষ ট্রেনটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় পার্বতীপুর রেলস্টেশন থেকে।

বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত দিবস উপলক্ষে পবিত্র ফাতেহা শরিফ পালনের কর্মসূচি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল। ১ মে বাদ আসর সমাপ্ত হবে এ আয়োজন।

এ উপলক্ষ্যে দেশবিদেশ থেকে  আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন যানবাহনে করে আটরশী দরবার শরীফে সমবেত হচ্ছেন। যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র ফাতেহা শরীফ শেষে ১ মে বিকেলে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন।

এ উপলক্ষ্যে এবছরেও পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে এই বিশেষ ট্রেন। নানান রকমের ক্যালিওগ্রাফি ও ফুলের সমারোহে সাজানো হয়েছে এই বিশেষ ট্রেন।

যার মধ্যে অবস্থানরত যাত্রীদের মুখে ছিলো তাকবির ধ্বনি আর মহান রবের জিকির। আপন মুর্শীদের স্মরণে তাদের সম্মিলিত এই জিকির ধ্বনি গোটা পরিবেশ জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও পবিত্র এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। দিনাজপুর ছাড়াও যাত্রাপথে জয়পুরহাট, বগুড়া ও পাবনার সহ  বিভিন্ন স্টেশন থেকে অসংখ্য ভক্ত এই ট্রেনে আরোহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যাতায়াতের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় সামলাতে বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে। ট্রেনটি আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের পুকুরিয়া স্টেশনে এসে পৌছে। ট্রেনটি ফাতেহা শরীফের আয়োজন শেষে আবার পরেরদিন ১ মে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরতি পথে যাত্রা শুরু করবে।

ট্রেনের যাত্রী জাকের ইব্রাহিম হোসেন বলেন, ” প্রতি বছরেই পরিবার সহ অন্যান্য সকলের সাথে আমরা এই ট্রেনেই দরবার শরীফে আসি। দীর্ঘ দূরত্বের কারণে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড় থেকে ফরিদপুরের আটরশিতে যাতায়াত বেশ কষ্টসাধ্য। এই বিশেষ ট্রেনটি চালু থাকায় আমরা সহজেই যাতায়াত করতে পারি।” ট্রেনের আরেকজন যাত্রী জাকের আসলাম মোল্লা বলেন, “প্রতি বছর আমরা এই বিশেষ ট্রেনের জন্য অপেক্ষা করি। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটি আমাদের পবিত্র আধ্যাত্মিক মিলনমেলায় যোগ দেওয়ার একটি অপার সুযোগ।”

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ সূত্রে জানা গেছে, পবিত্র ফাতেহা শরীফ পালন উপলক্ষে এবারেও দেশ-বিদেশ থেকে অসংখ্য আশেকান-জাকেরান ও ভক্ত মুরীদদের সমাগম হবে আটরশীতে। তাদের অবস্থান ও আহারের ব্যবস্থা ছাড়াও এজন্য নিরাপত্তা ও চিকিৎসা সহ অন্যান্য সুযোগসুবিধার সুব্যবস্থা তৈরি করা হয়েছে। সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

ফাতেহা শরীফে যোগ দিতে পার্বতীপুর থেকে আটরশীতে এলো বিশেষ ট্রেন

আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬