০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে পৌরসভার লাইনে পানি মিলছেনা,দুর্ভোগে সাধারণ মানুষ

আবরাব নাদিম ইতু
  • আপডেট সময় : ০১:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 49

Oplus_16908288

ফরিদপুর পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে শহরের বড় একটি অংশ জুড়ে নিয়মিত পানি সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন হাজার-হাজার মানুষ। বিশেষ করে শান্তিবাগ, চরকমলাপুর, সিংপাড়া, পশ্চিম খাবাসপুর এবং গোয়ালচামট সহ আরো অনেক এলাকার বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে ।

রান্নাবান্না, গোসল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক কাজগুলো করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পানির সংকটের জন্য পরিবারগুলোকে বাধ্য হয়ে দূরবর্তী টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। ভুক্তভোগী এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, পৌরসভায় সাপ্লাই পানি যেটুকু আসছে তা দিয়ে কয়েক ঘন্টার চাহিদা পূরন হচ্ছে। পানির তীব্র সংকটের কারণে বাসা-বাড়ির পাশাপাশি মসজিদের ওযুও করতে পারছেন না মুসুল্লীরা। অনেক মসজিদের মাইক থেকে ঘোষণা করা হচ্ছে বাসা থেকে অজু করে আসার জন্য। পানির সংকট নিয়ে উম্মে হাবিবা মৌ বলেন “চরকমলাপুরে পানির তীব্র সংকট। পানির রিজার্ভে ট্যাংকি খালি হয়ে পড়েছে। ”

আরেক ভুক্তভোগী অ্যাডভোকেট মামুনার রশিদ মামুন বলেন “আমাদের এলাকায় ৮দিন যাবত পানি নেই, জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা চাই দ্রুতই সমাধান হোক পানির এই সংকট।”

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক আইনজীবী মেহেরুননেসা স্বপ্না বলেন “৫ দিন হলো পৌরসভার সাপ্লাই পানি নেই। কাকে বললে কি বা কি করলে সমাধান হবে তার কোন দিশা পাচ্ছি না।” সরেজমিনে ভুক্তভোগী এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে কথায় উঠে আসে তাদের বিভিন্ন অভিযোগের কথা। তারা বলেন শহরের অন্যান্য এলাকা ঠিকই পানি পাচ্ছে অথচ তাদের এলাকা এতো দিন হয়ে গেল নিয়মিত পানি পাচ্ছে না।কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার আছে কিনা তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।

এ বিষয়ে ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) সৈয়দ মোঃ আশরাফ বলেন “ বিদ্যুৎ সমস্যার কারণে পানি উত্তোলন এবং বিশুদ্ধকরন ব্যহত হচ্ছে। যে এলাকাগুলোতে সমস্যা হচ্ছে সেই এলাকাগুলোর জন্য দুটি পানির রিজার্ভ রয়েছে।একটি পরিচর্যা হাসপাতালে পাশে অন্যটি শিশু পার্কের সাথে। এক ঘন্টা না বিদ্যুৎ না থাকার জন্য তিন ঘন্টা পিছিয়ে পড়তে হচ্ছে আমাদের। এমনিতেও ড্রাই সিজনে পানি ২০ শতাংশ কম উৎপন্ন হয়। এর সাথে বিদ্যুৎ সমস্যার কারণে আরো বেগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ সমস্যা সমাধান হলে পানি এই সংকট দূর হবে বলে আশা করছি এবং অন্য কোনভাবে এই সমস্যা সমাধান করা যায় কিনা সেটাও দেখছি”

শেয়ার করুন

ফরিদপুরে পৌরসভার লাইনে পানি মিলছেনা,দুর্ভোগে সাধারণ মানুষ

আপডেট সময় : ০১:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬