ভাঙ্গায় যাত্রীবাহী বাস তল্লাশী করে উদ্ধার ৫ কেজি গাঁজা, আটক ১
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 123
ফরিদপুরের ভাঙ্গা হতে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার ভোরে ভাঙ্গা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদী টোল প্লাজার নিকট এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম রতন মুন্সী (৩৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তার জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ৯নং লেন এর পশ্চিম পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী SK PARIBAHAN (নং ঢাকা মেট্রো-ব-১২-১৪৯৫) তল্লাশী করে রতন মুন্সীর নিকট থেকে ৫ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।















