০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 60

ফরিদপুরের বাখুন্ডায় অগ্নিকাণ্ডে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তামিম পূর্ব বাখুন্ডার দুবাই প্রবাসী রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় তাদের বাড়ির দু’টি ঘরে পুড়ে গেছে।

তামিমের বাবা রফিক মিয়ার অভিযোগ, তার সন্তানকে জমিজমা বিরোধের জের ধরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে বর্তমানে দুবাই অবস্থানরত রফিক মিয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

নিহতের পিতা ও স্থানীয়রা জানান, নিহত তামিম তার পরিবারের সাথে এক আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল। রাতে সে একাই বাড়ি ফিরে আসে ঘুমানোর জন্য। রাত সাড়ে ১০টার দিকে সে যখন ঘুমিয়েছিলো, তখন ঘরে আগুন লেগে যায়।

এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর রাতেই পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই এএসপি (সার্কেল) মো: আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পিতার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি কেউ দেখেনি। সন্দেহ থেকে অভিযোগটি বলছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।

শেয়ার করুন

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬