০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
গুলি করে ছোট ভাইকে হত্যা

ডা. গোলাম কবির সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 27

ফরিদপুরের বোয়ালমারীর চতুল গ্রামে হুমায়ুন কবির মিন্টু মোল্যাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে থানায়।

বুধবার বিকেলে নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে নিহত মিন্টু মোল্যার বড় ভাই ডা. গোলাম কবির ও তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা বেগমসহ ৭ জনকে আসামি করে বোয়ালমারী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলার মূল অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার সকালে পৈতৃক জমিতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের শটগানের গুলিতে নিহত হন মিন্টু মোল্লা। নিহত মিন্টু মোল্যার একমাত্র মেয়ে ফাবিহা কবীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের আত্মীয় স্বজনরা জানান, মিন্টু মোল্যাই ছিলেন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার রোজগারেই চলতো সংসার, মেয়ের পড়াশোনা সবকিছু। তবে গোলাম কবির বড় পদে চাকরি করে রাজনৈতিক প্রভাবে মামলা-মোকদ্দমায় মিন্টুর পরিবার টিকে নিঃস্ব করে দিয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় আটক গোলাম কবির ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

গুলি করে ছোট ভাইকে হত্যা

ডা. গোলাম কবির সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০২:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬