০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
সংসদে বাজেট বক্তৃতার পর আলোচনায় জীবা আমিনা চৌর্যবৃত্তির সত্যতা পাওয়ায় অধ্যাপক রিদওয়ানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন মেসির হ্যাট্রিকে জিতলো আর্জেন্টিনা: গড়লো যতো রেকর্ড ছেলে নিখোঁজ, সুযোগ বুঝে মায়ের কাছে ৩ হাজার টাকা দাবি প্রতারকের! সংবাদপত্রের কালো দিবস ও আজকের মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ টেকসই ও আধুনিক ফরিদপুর গড়তে দরকার মাস্টারপ্ল্যান ফরিদপুরে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল: গ্রেপ্তার ২ দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদরপুরে ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক পরিচালক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চালু হওয়া ১০ শয্যার আইসিইউর ৯টিই অকেজো

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 57

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ তিন মেয়াদে নির্বাচিত সম্পাদক। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ব্যারিস্টার-অ্যাট-ল’ মো. রুহুল কুদ্দুস (কাজল)। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের টানা তিন মেয়াদের নির্বাচিত সম্পাদক (২০২০-২০২৩)।

শেয়ার করুন

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬