০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 127

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে ফরিদপুরের জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’ নামে একটি রেস্তোরাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

বুধবার দুপুরে  জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় এবং নিরাপদ খাদ্য অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ‘কাচ্চি সুলতান’ হোটেলের রান্নাঘরে আকস্মিক তল্লাশিকালে দেখা যায়, খাবার প্রস্তুতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া খাদ্য প্রস্তুত ও পরিবেশনের কাজে নিয়োজিত কর্মীদের কোনো স্বাস্থ্য সনদ নেই এবং নিরাপদ খাদ্য আইনের একাধিক ধারা লঙ্ঘন করে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল।

এসময় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ। এছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর, বিএসটিআই প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যে ভেজাল রোধে শহরের প্রতিটি খাদ্য প্রতিষ্ঠানে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল

আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬