০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার

বাংলাদেশের নির্বাচন এবং পরিবেশ নিয়ে সুস্মিতার স্বস্তি প্রকাশ

দীপ্ত মন্ডল, বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 85

বাংলাদেশের সিনেমার রুপালি পর্দায় টালিউডের গ্ল্যামারাস নায়িকা সুষ্মিতা চ্যাটার্জ্জির অভিষেক হচ্ছে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা তিনি। এই সিনেমার শ্যুটিংয়ে ঢাকায় এসে শ্যুটিংও করে গেছেন এই হার্টথ্রুব স্টার।

ডিসেম্বরের সেই উত্তাল দিনগুলোর কথা মনে করে এবার নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি। সুস্মিতা বলেন, “আমি চোখের সামনে রাতারাতি একটি দেশকে বদলে যেতে দেখেছি। চারদিকে তাণ্ডব চললেও আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেননি ওখানকার মানুষ।”

টলিউড যখন তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তখন বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সুস্মিতা নিজেকে আবিষ্কার করেছেন এক খুবই নিরাপদ আবহে। অতিথিকে ‘মাথায় করে রাখা’র যে চিরায়ত সংস্কৃতি বাংলাদেশে বিদ্যমান, তার প্রমাণ তিনি পেয়েছেন এদেশে এসে।

কলকাতার এই ‘শহুরে’ মেয়ে ঢাকায় এসে ভাষার পার্থক্যটুকু শিখে নিতে সময় নেননি, তাও জানালেন। শুটিংয়ের প্রয়োজনে শিখে নিয়েছেন আর উপভোগ করেছেন এই বিচিত্র শব্দের ভান্ডার। ‘প্যারা দিবেন না’ বা ‘অনেক মজা হয়েছে’—এই কথাগুলো বলতে গিয়ে কতবার যে হেসেছি!”

সুস্মিতার কথায়, “প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হতো, কিন্তু এখন তো অভ্যস্ত হয়ে গেছি।” বিশেষ করে কাজের ক্ষেত্রে সিয়াম আহমেদের সাথে তাঁর রসায়ন এবং নির্মাতার সহযোগিতাকে তিনি কলকাতার জিতের সাথে কাজের অভিজ্ঞতার মতোই গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন এবং পরবর্তী পরিবেশ নিয়ে সুস্মিতা ইতিবাচক। তাঁর কানে এসেছে, এদেশের মানুষ বর্তমান ফলাফলে আনন্দিত এবং সেখানে এক শান্তিপূর্ণ আবহ বিরাজ করছে। প্রতিবেশী দেশের এই স্থিতিশীলতা তাঁকে স্বস্তি দেয়।

জানা গেলো, সিয়াম আহমেদের নতুন অবতার আর সুস্মিতার মোহময় উপস্থিতি নিয়ে ‘রাক্ষস’ এখন মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে শ্রীলঙ্কায় ধারণ করা গানের দৃশ্য নেটদুনিয়ায় ঝড় তুলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে বড় পর্দায় অভিষেক হবে এই নতুন জুটির।

‘জংলি’ সিনেমায় সিয়ামের রাফ-অ্যান্ড-টাফ লুক দেখে যারা চমকে গিয়েছিলেন, তাদের জন্য ‘রাক্ষস’ হতে যাচ্ছে আরও বড় সারপ্রাইজ। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এই সিনেমায় সিয়ামকে একাধিক লুকে দেখা যাবে।

আর কলকাতার সুস্মিতাকে আমরা সাধারণত গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত। কিন্তু ‘রাক্ষস’-এ তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানানসই কিন্তু আধুনিক একটি চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি শ্রীলঙ্কায় ধারণ করা একটি গানের স্থিরচিত্র ভাইরাল হয়েছে, যেখানে সুস্মিতার লাল শাড়ি আর সিয়ামের ক্যাজুয়াল লুকের কেমিস্ট্রি দেখে ভক্তরা বলছেন—এটি হবে বছরের সেরা অনস্ক্রিন জুটি।
বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি পরিবার নিয়ে দেখার মতো হবে কিনা, সেই অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

ট্যাগ

শেয়ার করুন

বাংলাদেশের নির্বাচন এবং পরিবেশ নিয়ে সুস্মিতার স্বস্তি প্রকাশ

আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬