ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদী সিসিবিএল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অনেক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সুয়াদী এলাকায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tags

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২ আহত ৩০

আপডেট সময় : ০৮:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬