ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে বুথে নয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহিত

নির্বাচন কমিশনের (ইসি) আগের সিদ্ধান্ত সংশোধন করে ভোটকেন্দ্রে ভোটার, প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভোট দেওয়ার গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, “পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে জনমনে ও সংবাদকর্মীদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। তাই আমরা পরিপত্রটি সংশোধন করছি। এখন থেকে ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও মোবাইল সাথে রাখতে পারবেন এবং প্রয়োজনীয় ছবি তুলতে পারবেন।”

তিনি স্পষ্ট করে বলেন, “মোবাইল সাথে থাকলেও ভোট দেওয়ার গোপন কক্ষে কেউ এটি নিয়ে যেতে পারবেন না। এই নির্দেশনাটি আমরা সুনির্দিষ্টভাবে সংশোধন করে দিচ্ছি যাতে কোনো অস্পষ্টতা না থাকে।”

তবে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ দায়িত্বরত অন্যদের ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকছে জানিয়ে সচিব বলেন, “পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন্দ্রে মোবাইল রাখার বিধান নেই। তারা এই অনুমতির আওতার বাইরে থাকবেন।”

উল্লেখ্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে মোবাইল ফোন নিতে না দেওয়ার বিষয়ে ইসির আগের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন মহলের আপত্তির মুখে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে পরিপত্রের ওই অংশটুকু বাতিলের সিদ্ধান্ত নেয়।

Tags

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে বুথে নয়

আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬