ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

সংঘবদ্ধ চক্র অপরাধ সংগঠনে ব্যবহারের জন্য গোপনে মজুত করে রেখেছিলো বলে ধারনা

কানাইপুরে পুকুর সেচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 35

ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুকুরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। -অগ্নিপ্রহর

ফরিদপুরে সদর উপজেলার কানাইপুরে আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুরের পানির মধ্যে লুকিয়ে রাখা দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ।

এসময় ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছ্যানদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পানির নিচে মাটির মধ্যে  বিশেষভাবে লুকিয়ে রাখাছিলো।

ফরিদপুরের সেনা ক্যাম্প সূত্রে  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই পুকুরের পানি ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে সেচে পানির তলদেশে বিশেষভাবে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। উদ্ধারকৃত এসব অস্ত্র সংঘবদ্ধ চক্র অপরাধ সংগঠনে ব্যবহারের জন্য গোপনে মজুত করে রেখেছিলো বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারনা।

উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ প্রাথমিকভাবে যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এই অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Tags

সংঘবদ্ধ চক্র অপরাধ সংগঠনে ব্যবহারের জন্য গোপনে মজুত করে রেখেছিলো বলে ধারনা

কানাইপুরে পুকুর সেচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬