০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি
চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন

ফরিদপুর জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বীতায় ২৮ বৈধ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 164

ফরিদপুরে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থী সরে দাঁড়ানোয় জেলার ৪টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ২৮ জন। জেলা রিটার্নিং অফিসার কর্তৃক প্রকাশিত বৈধ তালিকা অনুযায়ী ফরিদপুর-১ আসনে ৮ জন, ফরিদপুর-২ আসনে ৬ জন, ফরিদপুর-৩ আসনে ৬ জন এবং ফরিদপুর-৪ আসনে ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ সকল প্রার্থীদের বিস্তারিত তালিকা দেখে নিন।

ফরিদপুর জেলার চারটি আসনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এর ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বর্তমানে জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৮ জন। এর মধ্যে ফরিদপুর-১ আসনে ৮ জন, ফরিদপুর-২ আসনে ৬ জন, ফরিদপুর-৩ আসনে ৬ জন এবং ফরিদপুর-৪ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বহাল রয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত বৈধ প্রার্থী তালিকা থেকে জানা গেছে এ তথ্য।

এদের মধ্যে ফরিদপুর-১ আসনের ৮ প্রার্থী হলেন- খন্দোকার নাসিরুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মৃন্ময় কান্তি দাস (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি), মোহাম্মদ আরিফুর রহমান (স্বতন্ত্র), মোঃ আবুল বাসার খান (স্বতন্ত্র), মোঃ ইলিয়াস মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ গোলাম কবীর মিয়া (স্বতন্ত্র), মোঃ হাসিবুর রহমান (স্বতন্ত্র), সুলতান আহম্মেদ খান (জাতীয় পার্টি)।

ফরিদপুর-২ আসনে ৬ জন প্রার্থী হলেন- আকরামুজ্জামান (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ), ফারুক ফকির (গণঅধিকার পরিষদ), মোঃ আকরাম আলী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোঃ নাজমুল হাসান (বাংলাদেশ কংগ্রেস), শামা ওবায়েদ ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি) ও
শাহ মো: জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ফরিদপুর-৩ আসনে ৬ প্রার্থী হলেন, আরিফা আক্তার বেবী (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), কে, এম, ছরোয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নায়াব ইউসুফ আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মোরশেদুল ইসলাম আসিফ (স্বতন্ত্র), মোঃ আবদুত তাওয়াব (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোঃ রফিকুজ্জামান মিয়া (বাংলাদেশের কমিউনিস্ট পাটি)।

ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থী হলেন: আতাউর রহমান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ, এ, এম মুজাহিদ বেগ (স্বতন্ত্র), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), মুহাম্মদ মুজিবুর হোসেইন (স্বতন্ত্র), মোঃ ইসহাক চোকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মোঃ সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও রায়হান জামিল (জাতীয় পার্টি)।

শেয়ার করুন

চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন

ফরিদপুর জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বীতায় ২৮ বৈধ প্রার্থী

আপডেট সময় : ১০:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬