Bangladesh ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন নবীনদের দক্ষ ও মানবিক নাগরিকে পরিণত হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ভাঙ্গায় আহত এনজিওকর্মীর মৃত্যু; দুর্ঘটনা, না অন্য কিছু? ফরিদপুরে অভিযান চালিয়ে অবৈধস্থাপনা গুড়িয়ে দেওয়া হলো কবি কাজী নজরুল আমাদের প্রেরণার উৎস- জেলা প্রশাসক সারের কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি, দিশেহারা কৃষক ২ বোনকে ভারতে পাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড এআই যুগের চ্যালেঞ্জ-২: আধুনিক রিজনিংয়ের যুগ

বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 45

ফরিদপুরের ভাঙ্গার গোলচত্ত্বরে প্রাইভেটকার থেকে রিভলবার বের করে পথচারীদের উপর এলোপাথারি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত যুবক ও তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পয়েন্ট টুটু বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ওই আসামী হলেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে হামিদুল গাজী (৪২) এবং তার বান্ধবী বরিশালের বাকেরগঞ্জ থানার দাড়িয়াল এলাকার আব্দুস সালাম হাওলাদারের মেয়ে শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। এসময় আসামী হামিদুল গাজী আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে বলে পুলিশ জানায়। 

একমাস আগে গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ফরিদপুর-গোপালগঞ্জ মহাসড়কে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের একপর্যায়ে প্রাইভেটকার থেকে পিস্তল উচিয়ে পথচারীদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় হামদিুল ও তার বান্ধবী এনি। স্থানীয়দের ধারণ করা ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। পরে ১০ সেপ্টেম্বর অস্ত্র আইনে ভাঙ্গা থানায় মামলা করেন উপপরিদর্শক প্রশান্ত কুমার মণ্ডল। এরপর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বনানীর ‘ইম্পেরিয়াল সুইস গার্ডেন’ হোটেলে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী সংবাদ সম্মেলনে জানান, ঢাকা থেকে তাদের গ্রেপ্তারের পর ওই প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) জব্দ করা হয়। পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারের পর হামিদুল গাজী নিজেকে ঝুট ব্যবসায়ী, অর্থাৎ গার্মেন্টসের কাপড় ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। কিন্তু আমাদের সিডিএম পর্যালোচনায় তাঁর নামে দেশের বিভিন্ন থানায় আরও আটটি মাদক মামলার তথ্য পাওয়া যায়। এ মামলার পরিসংখ্যানে আমাদের কাছে মনে হচ্ছে, সে মাদক কারবারের সঙ্গে জড়িত।’

সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,  গ্রেপ্তার হামিদুল গাজীকে আদালতে প্রেরণের পর তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।  জবানবিন্দতে হামিদুল বলেন, গত ১৭ আগস্ট রাতে তিনি ফাতেমা ইসলাম এনিকে নিয়ে প্রাইভেটকারে যাওয়ার সময় গাড়িটি মহাসড়কের পাশে রেখে দোকানে সিগারেট কিনতে গেলে এক অজ্ঞাত যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক তাকে থাপ্পড় দেন। এরপর তিনি গাড়িতে উঠে তার কাছে থাকা রিভলবার দিয়ে গুলি ছুঁড়েন। ওসি জানান, উদ্ধার হওয়া অবৈধ ওই অত্যাধুনিক রিভলবারটি আমেরিকার তৈরি। 

বান্ধবী সহ গ্রেপ্তারের পর বিদেশী পিস্তল উদ্ধার: আদালতে স্বীকারোক্তি

আপডেট সময় : ০৮:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬