Bangladesh ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কবি কাজী নজরুল আমাদের প্রেরণার উৎস- জেলা প্রশাসক

মধুখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম এমন একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর—তার বিরুদ্ধে কবির কলম ছিল শাণিত অস্ত্র। তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। আমাদের জীবনের সব পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম একথা বলেন। এ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মধুখালী থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কবি কাজী নজরুল আমাদের প্রেরণার উৎস- জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬