Bangladesh ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের মাসিক সভা

ফরিদপুরে আইনশৃঙ্খলার উন্নয়নে নায়াব ইউসুফ এমপির তাগিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ফরিদপুরে মাদকের বিস্তাররোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়ে জেলার সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, সন্ত্রাসী ও মাদক পাচারকারীরা দশে ও জনগণের শত্রু। তাদের প্রতিরোধ করতে শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের একার পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা দুরুহ হয়ে উঠে। এজন্য সাধারণ নাগরিক হিসেবে জনগণেরও দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই এই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ একথা বলেন।

ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার, ইভটিজিং ও ট্রাফিক ব্যবস্থার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান সহ সভায় অন‌্যান্যদের ম‌ধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক ‌এএফএম কাইউম জঙ্গি, জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মো. আবদুত তাওয়াব সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের এ সভায় বক্তাগণ সাম্প্রতিকালে চুরি-ডাকাতি ও নানা অপরাধের মাত্রার বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করেছে বলে অনেকে মন্তব্য করেন। এ অবস্থায় শুধু মাদকদ্রব্যের খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার না করে মাদকদ্রব্য আমদানীর সাথে জড়িত রাঘববোয়ালদের চিহ্নিত করার জন্য চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্যে জোর দেন।  

শহরের বিভিন্ন এলাকায় স্কুলগামী মেয়েদের টার্গেট করে বখাটেদের উপদ্রবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সভায় দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া আদালত ও হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধেও তারা আলোচনা করেন। 

শহরের যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় সড়ক-মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ সড়কে গ‌তি‌রোধক, সাইন ও সিগন্যাল স্থাপন,  সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। 

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের মাসিক সভা

ফরিদপুরে আইনশৃঙ্খলার উন্নয়নে নায়াব ইউসুফ এমপির তাগিদ

আপডেট সময় : ০৯:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬