Bangladesh ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা হবে – চৌধুরী নায়াব ইউসুফ এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 303

ফরিদপুর- সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তিনি বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় সরকার প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার কাজ করছে। এতে উপকারভোগীরা নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবেন এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি পাবে।

গত সোমবার দুপুরে শহরের টেপাখোলা প্রাণীসম্পদ অফিসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ জেলার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা সুফলভোগী খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ  প্রকল্পের আওতায় থাকা ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের নির্বাচিত খামারিরা এ সহায়তা দেয়া হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম।

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসাদুজ্জামান বলেন, সঠিক পরিচর্যা ও নিয়মিত ভেটেরিনারি সেবা নিশ্চিত করা গেলে এ সহায়তা খামারিদের জন্য দীর্ঘমেয়াদি সম্পদে পরিণত হবে। অনুষ্ঠান শেষে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা গাভী হস্তান্তর করা হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং  খামারিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা হবে – চৌধুরী নায়াব ইউসুফ এমপি

আপডেট সময় : ০৯:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬