Bangladesh ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 25

ফরিদপুরে ফয়সাল নামে এক যুবককে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত‌ মোহাম্মদ বদিউজ্জামান।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আইয়ুব সর্দারের ছেলে চান সর্দার, তার ভাই তারা ও বাবুল আকন্দ।
মামলার প্রধান আসামি চান সর্দার ও তারা সর্দার পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামি বাবুল আকন্দকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।
জানা যায়, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর শহরের মধ্য আলীপুর মহল্লার মৃত আকু শেখের স্ত্রী ফিরোজা বেগম কোতয়ালী থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলা নং : দায়রা ৩২৫/২০১৪।
মামলায় ফিরোজা বেগম অভিযোগ করেন, আগেরদিন ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাশে নিয়ে ফয়সালকে হত্যা করা হয়।
এ ঘটনায় তিনি চান সর্দার (২৮) ও তার ভাই তারা সর্দার (১৯), শহর আলীর ছেলে শাহীন (২৫) এই তিনজনের নামোল্লেখসহ আরো অন্যান্য অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
এর মধ্যে আসামি শাহিন শেখ মারা গেছেন ।
মামলার পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত‌ শেখ নাজমুল আলম বলেন, পূর্বপরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করিবার উদ্দেশ্যে আসামি শেখ শাহিন (বর্তমানে মৃত) ধারালো চাকু দিয়ে ফয়সালের পিঠের বামপাশে কুপিয়ে মারাত্মক জখম করে এবং অন্যান্য আসামিরা ফয়সালকে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরবর্তীকালে উক্ত নির্মাণাধীন ভবনের শ্রমিকরা ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর অবস্থা খারাপ হ‌ওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। পথিমধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছালে ফয়সাল মারা যায়। এর দ্বারা আসামিরা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
গঠিত অভিযোগ উপস্হিত আসামি চান সর্দারকে পাঠ ও ব্যাখ্যা করে শুনানো হলে আসামি নিজেকে নির্দোষ বলে দাবী করেন এবং বিচার প্রার্থনা করে। অপর আসামি মোঃ বাবুল আকন্দ ও তারা সর্দার ওরফে তারা পলাতক থাকায় তাদেরকে গঠিত অভিযোগ পাঠ ও ব্যাখ্যা করে শুনানো সম্ভব হয়নি।

শেয়ার করুন

ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬