প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর
সাতসকালেই ফরিদপুরের পথে পথে জনতার ঢল
- আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 64
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে পথে পথে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা ও বড়ইতলা সহ বিভিন্নস্থানে জনতার ঢল নামে। ভোর থেকে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ভাঙ্গা গোল চত্বরে জমায়েত হতে থাকেন। তাদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সমবেত হন। সবমিলিয়ে গোটা এলাকা জুড়ে এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকা অতিক্রমকালে প্রধানমন্ত্রী একটি বড় বাসের মধ্যে দাড়িয়ে হাত নেড়ে উপস্থিত সকলকে অভিবাবদন জানান। এসময় মুহুর্মুহু
স্লোগান ও করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান উপস্থিত জনতা। এছাড়া গোপালগঞ্জের বড়ইতলা এবং মাদারীপুরেও অনুরূপভাবে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলে দলে সমবেত হন সড়কের দুই পাশে।
সোমবার (১৩ জুলাই) সকালে বৃষ্টিবিঘ্ন আবহাওয়া উপক্ষো করে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে সমবেত হন।
এছাড়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরের বড়ইতলায় এবং মাদারীপুরের টেকেরহাটে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হন।
এছাড়া ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তার মোড়ে অস্থায়ী মঞ্চে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজম খান, তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনান, অ্যাডভোকেট আলমগীর ভুইয়া, জেলা কৃষকদলের অঅহ্বায়ক মুরাদ হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন অর রশীদ. জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কেেএম জাফর, দিদারুল মাহমুদ টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ছাড়াও ছাত্রদল নেত্রী সুমাইয়া শিমু, জিতু খান, মুইদুর রহমান স্মরণ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।




















