Bangladesh ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান Logo ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড় Logo ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪ Logo লোভের গ্রাসে ধ্বংস হলো ফরিদপুর ‘টাউন থিয়েটার’ Logo ৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা Logo বৃষ্টিভেজা দুপুরে ফমেক হাসপাতালে তিক্ত সাংবাদিকতা Logo মোংলা ও তিস্তায় চীনের ‘মাস্টারস্ট্রোক’: কী ভাবছে দিল্লি? Logo মেক্সিকোর রোমাঞ্চকর প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড Logo ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে Logo বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 62

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দিতে পারেন।

একই সঙ্গে নিউইয়র্কের এই মিশনেই উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)। বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলটির আইসিটি ও পরিবেশ বিষয়ক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। খুব দ্রুতই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ পদের নেতৃত্ব দিয়েছেন আইরিন খান।  ২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে কাজ করছেন। ১৯৯৩ সালে পদটি চালু হওয়ার পর তিনিই প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের প্রধান ছিলেন।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থায় সদর দপ্তরসহ বিভিন্ন দেশে ২১ বছর কাজ করেছেন। তিনি ভারতে সংস্থাটির ‘চিফ অব মিশন’ হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার কনসাল্টিং এডিটর ছিলেন।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে উচ্চশিক্ষা নেওয়া আইরিন খান ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ গ্রন্থের সহলেখক।

শেয়ার করুন

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

আপডেট সময় : ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬