Bangladesh ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় চুরি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 1083

ফরহাদ হোসেন লাভলু দাই

ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন ফরহাদ হোসেন লাভলু দাই (৪০) নামে এক তেলের মিল ও ভুসিমাল ব্যবসায়ী।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে  তাকে ভাঙ্গার মালিগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই মামলায় হান্নান দাই (৩৫) নামে আরেক আসামীকেও মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লাবলু দাই ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের আব্দুস সালাম দাইয়ের ছেলে।

মালিগ্রাম বাজারে ভূসিমালের পাশাপাশি তার তেলের মিল ব্যবসা রয়েছে।

জানা যায়, গতবছর ২০২৫ সালের ২ মার্চ রাতে হিরালদির জনৈক মোশাররফ হাওলাদারের একটি গুদাম থেকে ৪০ বস্তা সরিষা, ১০ বস্তা কালো তিল ও ২ বস্তা গম চুরি হয়।  এ ঘটনায় ওই বছরের ১৯ মার্চ  ভাঙ্গা থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।  মামলা নম্বর-২৫।

ওই মামলার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ সহ অন্যান্য উপায়ে তদন্ত চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়। এরপর আদালত থেকে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জানা গেছে, ফরহাদ হোসেন লাভলু দাই এ মামলার ৫ নম্বর আসামি। জনৈক সামসু দাইয়ের ছেলে হান্নান দাই একই মামলার দুই নম্বর আসামী।

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙ্গা থানায় দায়েরকৃত চুরি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের এ মামলায় আদারতে প্রেরণ করা হবে।

ভাঙ্গায় চুরি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬