Bangladesh ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo সচিব পদে পদোন্নতি পেলেন মোঃ ফজলুর রহমান Logo বোনকে হারানোর বেদনা পেরিয়ে তাহসিনের মুখে হাসি: প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ Logo রাজপথে রিকশাচালকদের বিক্ষোভ ‌: দাবি রিকশাস্ট্যান্ড দখলমুক্তর Logo রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ Logo জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জেলা ছাত্রদল Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 96

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অবশেষে অনুমোদন পেলো। স্বাধীনতারও আগে ষাটের দশকে দক্ষিণাঞ্চলের প্রকৃতি রক্ষায় এই ব্যারেজ নির্মাণের দাবি উঠে। এই প্রকল্পটি অনুমোদন লাভ করায় দেশের নদনদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষার একটি উপায় শুরু হলো।
বুধবার (১৩ মে) চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে ১৬টি প্রকল্প। এরমধ্যে রয়েছে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প।
১৯৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেলো ৫০ বছরে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে পানির অভাবে তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে।
পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প দ্বারা সরাসরি উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে।

শেয়ার করুন

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৪:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬