Bangladesh ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে ফমেক হাসপাতালে ভর্তি ৭ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 64

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭ মাসের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সরবরাহ করা দৈনন্দিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

শিশুটির নাম রহিমা আক্তার। সে মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের মেয়ে।

জানা গেছে, বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। উপসর্গের ভিত্তিতে চিকিৎসকরা এটিকে ‘ক্লিনিক্যালি হামজনিত’ মৃত্যু বলে মন্তব্য করেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে এই দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

হামের উপসর্গ নিয়ে ফমেক হাসপাতালে ভর্তি ৭ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬