০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার

ফরিদপুরে মারামারি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 43

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহ-সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়ামকে (২৩) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার জনৈক মোস্তাফিজুর রহমানের ছেলে। এর আগে কোতোয়ালি থানা ভাঙচুর মামলায় পুলিশ সিয়ামকে গ্রেফতার করে। এরপর বেশ কিছুদিন  জেলহাজত খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে আবার মারামারির বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ে সে।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস সড়কে টেক্সটাইল কলেজের সামনে মারামারির সময় পুলিশ স্থানীয়দের সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আব্দুল লতিফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে ইতোপূর্বে মামলা রয়েছে থানায়। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

ফরিদপুরে মারামারি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০১:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬