Bangladesh ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 112

ফরিদপুরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা, রেলবস্তি এবং শহরের বিভিন্ন চিহ্নিত মাদকপ্রবণ স্থানে এ অভিযান চালানো হয়।

সরকারের নির্দেশনার আলোকে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন ফরিদপুরের নেতৃত্বে জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬