০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

আবরাব নাদিম ইতু
  • আপডেট সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 88

ডেঙ্গু বা চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে ফরিদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪-০৬-২৬) সকাল ১০টায় ফরিদপুর সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করেন। ব্যানারে উল্লেখ করা হয়, “ডেঙ্গু বা চিকুনগুনিয়া একটি মরণব্যাধি রোগ, যা থেকে মুক্ত থাকতে হলে সবাইকে এ সম্পর্কে সচেতন হতে হবে।”

র‍্যালিতে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহ্‌মুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ গণেশ কুমার আগরওয়ালা, মেডিকেল অফিসার ডাঃ আল-আমিন সারোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ, প্রধান অফিস সহকারী মোঃ গোলাম কিবরিয়া সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীও অংশগ্রহণ করেন।

র‍্যালিতে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহ্‌মুদুল হাসান বলেন “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এর নির্দেশে আজকের এই অভিযান শুরু হল। এই কর্মসূচির আওতায় হাসপাতাল এবং তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আশপাশে কোথাও যেন জমে থাকা পানি না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

শেয়ার করুন

ফরিদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

আপডেট সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬