০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

নামবদলে র‌্যাব হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 135

র‌্যাব এখন থেকে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (SIF) নামে পরিচিত হবে। অন্তর্বর্তী সরকার এই নাম পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই বাহিনীর সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে। মূলত বাহিনীর সংস্কার ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ‘র‌্যাবে’র নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (SIF) রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এই বাহিনীর দীর্ঘদিনের পরিচিত ইউনিফর্মেও আনা হচ্ছে পরিবর্তন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের নাম পরিবর্তনের প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল এবং তিনি এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এখন থেকে এই বাহিনী ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা সংক্ষেপে ‘এসআইএফ’ (SIF) নামে পরিচিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আদেশ জারির পরপরই নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে।

বাহিনীটির শুধু নাম নয়, বাহ্যিক অবয়বেও বড় পরিবর্তন আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে নতুন ইউনিয়ফর্ম তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বাহিনীর সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।” মূলত বাহিনীর সংস্কার ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত দেড় বছরে বাহিনীর কাজের ধরনে গুণগত পরিবর্তন এসেছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে উদ্বেগ জানিয়েছিল, সরকার তা আমলে নিয়েছে। বর্তমানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও কর্মক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের চ্যালেঞ্জ হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

দীর্ঘদিন ধরে র‌্যাবের সংস্কার বা নাম পরিবর্তনের বিষয়ে যে আলোচনা চলছিল, সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে তার আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো।

ট্যাগ

শেয়ার করুন

নামবদলে র‌্যাব হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬