ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

ভোটের আনন্দ নিতে দেশে এলেন আমেরিকা প্রবাসী হাবিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 48

সরাসরি ব্যালটে ভোট দিয়ে ভোটের আনন্দ নিতে সুদূর আমেরিকা থেকে দেশে এসেছেন প্রবাসী হাসিবুল হাসান হাবিব। সরকার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা নিলেও তিনি চান নির্বাচনী এলাকায় এসে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপারে সিল দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। আর এজন্যই ভোটের আগে দেশের উদ্দেশ্যে তাঁর এই যাত্রা।

শনিবার বিকেলে তিনি নিজ গ্রাম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে পৌছালে স্থানীয়দের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।

হাসিবুল হাসান সাড়ুকদিয়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। ২০১৩ সালে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইও বিএনপির আহ্বায়ক।

জানতে চাইলে হাসিবুল হাসান হাবিব বলেন, গত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে তারা তাদের হারানো সেই ভোটাধিকার ফিরে পেয়েছেন। এজন্য এবারের নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার শুধু সংসদ নির্বাচন নয়, গণভোটও হচ্ছে একইসাথে। আমরা চাই জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।

তিনি বলেন, ওহাইও অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক হিসেবে সেখানে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করেছি। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট প্রদানের যাবতীয় কাজ সেরে তারপর দেশে ফিরেছি। এজন্য ফিরতে একটু দেরি হলো। তবে তাঁর পরিবার এখনো প্রবাসে রয়েছেন এবং তারা পোস্টাল ভোটে অংশ নিবেন।

Tags

ভোটের আনন্দ নিতে দেশে এলেন আমেরিকা প্রবাসী হাবিব

আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬