Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বিশ্ব জাকের মঞ্জিলে ব্যাপক সমাগম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 167

আগামীকাল বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন। এ উপলক্ষ্যে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, পবিত্রতা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে এ অনুষ্ঠানমালা। এতে অংশ নিতে দেশবিদেশের বিভিন্নপ্রান্ত থেকে আশেকান-জাকেরান ও ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফের প্রাঙ্গণ। পবিত্র এই আয়োজনকে কেন্দ্র করে সেখানে বিরাজ করছে এক আনন্দঘন ও ধর্মীয় আবহ। দরবার শরীফের বিভিন্নস্থানে আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহাত্ম্যকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলা হয়েছে। গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। এ লক্ষ্যে কর্মী গ্রুপের ছাত্ররা আন্তরিকতার সঙ্গে আলোকসজ্জা ও সাজসজ্জার খেদমতে নিয়োজিত রয়েছেন। মহান আল্লাহর রহমত এবং প্রিয় নবীজী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের নেক তাওয়াজ্জুহর ধারায় সিক্ত হয়ে খেদমতরত সকলে সফল ও সুন্দর আয়োজনের প্রত্যাশা করছেন।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র নসিহত শরীফের নিদের্শনা অনুযায়ী ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে তরিকতের জজবা নিয়ে অত্যন্ত হাউস ও মহব্বতের সাথে মহা ধুমধামে উদযাপন করা হবে। দয়াল নবী রাসূলে পাক (সাঃ) এর পবিত্র আগমন দিবস উপলক্ষ্যে এই দিনে আশেকানদের দেলে দয়াল নবী রাসূলে পাক (সাঃ) এর মহব্বতের ফয়েজ প্রবল বেগে ওয়ারেদ হয়। পীর কেবলাজান হুজুর বলেন, “দয়াল নবী রাসূলে পাক (সাঃ) এর মহব্বতই প্রকৃত ঈমান। যার দেলে দয়াল নবী (সাঃ) এর মহব্বত যতটুকু, তার ঈমান ও ততটুকু। যার দেলে দয়াল নবী (সাঃ) এর মহব্বত নাই তার ঈমান বলতে কিছু নাই।”

তিনি জানান, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, জাকেরানদের ইমাম, মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উদযাপনের জন্য নির্দেশ প্রদান করেছেন। জাকেরানদের ইমাম পীরজাদা আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের পক্ষে তিনার পুত্র ও মুখপাত্র খাজা সাইফুল ইসলাম জামি মুজাদ্দেদী সকল জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ ভাইবোনসহ দেশবাসীকে সাথে নিয়ে মঙ্গলবার আসর নামাজের পূর্বেই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে উপস্থিত হওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-এর কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর/জেলা, থানা, পৌর, ওয়ার্ড, ইউনিয়ন কমিটি ও কর্মী গ্রুপ-ওলামা, যুব, মহিলা, ছাত্র, বৈদেশিক শাখা, স্বেচ্ছাসেবক, কৃষক, শ্রমিক, বাস্তুহারা, মৎস্যজীবী, রিকশা শ্রমিক কমিটির কেন্দ্রীয় সদস্যসহ সকল কমিটির কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান ও সদস্যবৃন্দদেরকে নির্দেশ প্রদান করেছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বিশ্ব জাকের মঞ্জিলে ব্যাপক সমাগম

আপডেট সময় : ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬