Bangladesh ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 121

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। ভাঙ্গা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডিমবাহী পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।  এ ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম উত্তোলন করতে যায়। তখন দ্রুতগতিতে ছুটে আসা নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে অনেকে হতাহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেস বাসটিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, এখন পর্যন্ত আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫

আপডেট সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬