০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::

এবারের বাজেট জনকল্যাণমুখী ও উন্নয়নমুখী বাজেট- শাহজাদা মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 6

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীএবারের যেই বাজেট উপহার দিয়েছেন তা অত্যন্ত জনকল্যাণমুখী ও উন্নয়নমুখী বাজেট। আমরা এই বাজেটকে স্বাগত জানাই। তিনি বলেন, এটি একটি চ্যালেঞ্জমুখী  বাজেট। এই বাজেটকে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম ব্যাংকার্সদের এগিয়ে আসতে হবে। এজন্য তিনি ব্যাংকিংয়ের সাথে জড়িত সকলের সহযোগিতা চান।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্যে রাখতে গিয়ে জহিরুল হক শাহজাদা মিয়া তিনি একথা বলেন। শহরের আলীপুরে একটি বেসরকারী সংস্থার হলরুমে আয়োজিত এ শাখা ব্যবস্থাপক সম্মেলনে  ব্যাংকের মহাব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

এসময় জনতা ব্যাংকের এমডি মুজিবর রহমান বলেন, গ্রাহকের আস্থা অর্জন এবং ব্যাংকের টেকসই উন্নয়নে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিতে হবে সকলকে। সম্মেলনে ফরিদপুর, মাদারীপুর,গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর কুষ্টিয়া ও মাগুরা জেলার জনতা ব্যাংকের ৫৬ শাখা ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এবারের বাজেট জনকল্যাণমুখী ও উন্নয়নমুখী বাজেট- শাহজাদা মিয়া

আপডেট সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬